|
উদ্ধারের পর থানা পুলিশের ফটোসেশন ঘিরে সমালোচনার ঝড়
মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী
নতুন সময় প্রতিনিধি
|
![]() মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। দিনভর উৎকণ্ঠার পর রাতের দিকে মুক্তিপণ পরিশোধের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা হয়। ভুক্তভোগীর মামা মাওলানা মোহাম্মদ করিম জানান, অপহরণকারীরা প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের পক্ষ থেকে ধারদেনা করে কোনোভাবে ৮ লাখ টাকা জোগাড় করা হয়। নির্ধারিত স্থানে পানেরছড়ার গহীন জঙ্গলে গিয়ে সেই টাকা দেওয়ার পরই তাকে জীবিত ফেরত পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন,ঈদগাঁও–ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। আজ একজন জনপ্রতিনিধি নিজেই অপহরণের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক ঘটনা। স্থানীয়দের ভাষ্য, এই সড়ক এখন কার্যত আতঙ্কের রুটে পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি একজন ইউপি সদস্য নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এদিকে, ইউপি সদস্যকে উদ্ধারের পর থানা পুলিশের ফটোসেশন ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে দায়িত্বশীলতার পরিবর্তে প্রদর্শনমূলক আচরণ হিসেবে দেখছেন। এতে পুলিশের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে এবং ঈদগাঁও–ঈদগড় সড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। তাদের মতে, বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, যা পুরো জনপদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
