ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ফেনীতে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা
এস এইচ খোকন, ফেনী
প্রকাশ: Thursday, 23 April, 2026, 12:55 PM

ফেনীতে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা

ফেনীতে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা

ফেনী শহরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে দুটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে জরিমানা করা হয়েছে।

গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রথমে সদর হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত আমিন মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়, এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। 

পরবর্তীতে মহিপাল এলাকার নিজাম টাওয়ারে অবস্থিত আলো ডিজিটাল চক্ষু হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিও সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া একই এলাকায় সোনালী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন জানান, সিভিল সার্জনের পরামর্শক্রমে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানের ফলে শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status