ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
মার্কিন রণতরীর দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 12:23 PM

মার্কিন রণতরীর দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন রণতরীর দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

ড্রোন ভূপাতিত করার খবরের পর তেলের ভবিষ্যৎ বাজারমূল্য ব্যারেল প্রতি ১ ডলারেরও বেশি বেড়ে গেছে।

মঙ্গলবার আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন–এর দিকে 'আগ্রাসীভাবে' এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। রয়টার্স প্রথম এই ঘটনার খবর জানায়।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কূটনীতিকরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা আয়োজনের চেষ্টা করছিলেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইরানের দিকে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে 'খারাপ কিছু' ঘটতে পারে।

ড্রোন ভূপাতিত করার খবরের পর তেলের ভবিষ্যৎ বাজারমূল্য ব্যারেল প্রতি ১ ডলারেরও বেশি বেড়ে গেছে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের শাহেদ-১৩৯ ড্রোনটি 'অস্পষ্ট উদ্দেশ্য' নিয়ে বিমানবাহী  রণতরীর দিকে উড়ছিল। পরে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, 'আব্রাহাম লিঙ্কন ( রণতরী) থেকে একটি এফ ৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার্থে এবং বিমানবাহী  রণতরী ও এর ভেতরে থাকা কর্মীদের সুরক্ষায় ইরানি ড্রোনটিকে ভূপাতিত করেছে।'

জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। 

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে এর কারণ অজানা। 

হকিন্স বলেন, এই ঘটনার সময় কোনো মার্কিন সেনা সদস্য আহত হননি এবং কোনো মার্কিন সরঞ্জামেরও ক্ষতি হয়নি।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর চালানো ভয়াবহ দমনের পর—যা ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী অভ্যন্তরীণ অস্থিরতা—মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির সবচেয়ে দৃশ্যমান অংশ হলো এই লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

বিক্ষোভ দমনের সময় হস্তক্ষেপ করার হুমকি দিলেও শেষ পর্যন্ত তা করেননি ট্রাম্প। তবে এরপর থেকে তিনি তেহরানের কাছে পারমাণবিক বিষয়ে ছাড় দাবি করে আসছেন এবং তাদের উপকূলে যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছেন। 

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইরান 'গুরুত্বের সাথে আলোচনা' করছে, অন্যদিকে তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন যে আলোচনার প্রস্তুতি চলছে।

মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ইরানি বোটের হয়রানি

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালিতে একটি পৃথক ঘটনায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন পতাকাবাহী এবং মার্কিন ক্রু চালিত একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানি করেছে।

ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, 'দুটি আইআরজিসি বোট এবং একটি ইরানি মোহাজের ড্রোন উচ্চগতিতে এম/ভি স্টেনা ইম্পারেটিভ-এর কাছে আসে এবং ট্যাংকারটিতে উঠে সেটি জব্দ করার হুমকি দেয়।'

সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা 'ভ্যানগার্ড' জানিয়েছে, ইরানি বোটগুলো ট্যাঙ্কারটিকে ইঞ্জিন বন্ধ করতে এবং তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছিল। এর পরিবর্তে, ট্যাঙ্কারটি গতি বাড়িয়ে তার যাত্রা অব্যাহত রাখে।

হকিন্স জানান, মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ 'ম্যাকফল' ওই এলাকায় দায়িত্বরত ছিল এবং সেটি স্টেনা ইম্পারেটিভ-কে পাহারা দিয়ে নিয়ে যায়। হকিন্স আরও বলেন, 'এর ফলে উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটে এবং মার্কিন পতাকাবাহী ট্যাংকারটি এখন নিরাপদে গন্তব্যে যাচ্ছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status