|
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার ও পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মরহুম সাহেল উদ্দিন খন্দকারের সুযোগ্য সন্তান ব্যারিস্টার সাইম উদ্দিন খন্দকার, নাঙ্গলকোট উন্নয়ন ফোরাম সভাপতি ড.দেলোয়ার হোসাইন, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, মরহুমের কনিষ্ঠ সন্তান মানবিক ডাক্তার নুর উদ্দিন খন্দকার হাবীব,সাবেক উপজেলা আমীর মাষ্টার আব্দুল করিম,বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী,সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান,উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী,লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাষ্টার শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামী মজলিশে শূরা সদস্য ইন্জিনিয়ার শাহ জাহান, মাওলানা তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন,নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ কমিশনার, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামারুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, কাজী ফয়সাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য মিজানুর রহমান, পৌরসভা বিএনপি নেতা মাছুম বিল্লাহ-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম সালেহ উদ্দিন খন্দকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমীন সিদ্দিকী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
