|
রাস্তায় ঝাড়ু হাতে এমপি মহিত!
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাস্তায় ঝাড়ু হাতে এমপি মহিত! এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসচেতনতামূলক একটি র্যা লি বের হলে তিনি (এমপি) নিজেও জনগুরুত্বপূর্ণ মোড়ে ঝাড়ু দেন। আজ ছিল আদমদীঘির হাটের দিন। বিষয়টি হাটে আসা অনেকের চোখে পড়ে। এমপি নিজেই ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করছেন। বিষয়টি তাঁদের কাছে অবাক লাগে। এই ঘটনায় এলাকার মানুষদের প্রশংসায় ভাসছেন তিনি। লোকজন বলছেন, জনবান্ধব এমপির, জনবান্ধব কাজ। কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বর্ষা মৌসুম আগত। আমাদের আরও সচেতন থাকতে হবে। ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে হলে ময়লা জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবো। তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার দেড়-দুই কিলোমিটারের ড্রেনটি পরিস্কার করবো এবং সবসময় পরিচ্ছন্ন রাখবো। সেই সাথে এলাকায় আমরা প্রচুর পরিমানে গাছ রোপন করবো। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন এবং সহ সভাপতি জুয়েল রানা প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
