|
মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
|
![]() মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত তথ্যের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি ''এ নিয়ে সবেমাত্র একটি বৈঠক থেকে বেরিয়েছেন''। তিনি উল্লেখ করেন, ''এটি বেশ গুরুতর বিষয়''। ট্রাম্প বলেন, ''আমি আশা করি এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে আমরা আগামী দেড় সপ্তাহের মধ্যে এ বিষয়ে নিশ্চিত হতে পারব। তাদের মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং আমরা অল্প সময়ের মধ্যেই বিষয়টি খতিয়ে দেখব।'' ২০২৩ সাল থেকে অধিকতর গবেষণার সঙ্গে যুক্ত অন্তত ১০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে কিংবা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- স্টিভেন গার্সিয়া (৪৮), অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাকক্যাসল্যান্ড (৬৮), অ্যান্থনি চ্যাভেজ, মেলিসা ক্যাসিয়াস, মোনিকা জেসিন্টো রেজা (৬০), ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড, মাইকেল হিক্স, নুনো লোরেইরো (৪৭), কার্ল গ্রিলমায়ার (৬৭), জেসন থমাস ও অ্যামি এস্করিজ। এফবিআইয়ের সাবেক সহকারী পরিচালক ক্রিস সুইকার এর আগে ডেইলি মেইলকে বলেছিলেন, এসব ঘটনা তদন্তের দাবি রাখে। তারা সবাই গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করা বিজ্ঞানী। এসব ঘটনার মধ্যে এখন পর্যন্ত কোনো নিশ্চিত যোগসূত্র খুঁজে পায়নি তদন্তকারী কর্তৃপক্ষ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
