ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
​স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 9:30 PM

​স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা

​স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার জেরে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার ধলাইরচর (পশ্চিমপাড়া) গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নারী দুই সন্তানের জননী নাসরিন বেগম সুমী (৩৪) এবং তার স্বামী জাবের হোসেন বিষু বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে ওই গৃহবধূর পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে স্বামীর পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি বিরাজ করছিল।

​প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এই কলহ ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ওই গৃহবধূ নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

​পুলিশি তৎপরতা
​খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কক্ষের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন,
​প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

​এলাকায় শোকের ছায়া
​দুই সন্তানকে রেখে মায়ের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরকীয়া ও পারিবারিক বিবাদের কারণে একটি সাজানো সংসার এভাবে তছনছ হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য:

নিহত নাসরিন বেগম সুমীর 
খালিদ হোসেন (১৬) ও  মেয়ে জয়নাব (১২) বছের দুটি সন্তান রয়েছে। তার বাবার বাড়ী আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামের মোশাররফ মোল্লার মেয়ে। 

মহিলার বাবার বাড়ী আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status