|
ইরানের সঙ্গে দারুণ কিছু হতে যাচ্ছে, জানালেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের সঙ্গে দারুণ কিছু হতে যাচ্ছে, জানালেন ট্রাম্প শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাস্প জানান, প্রায় ২০ মিনিট আগে আমি কিছু বেশ ভালো খবর পেয়েছি… মনে হচ্ছে ইরানের সঙ্গে বিষয়গুলো খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলতে শুরু করতে হতে পারে। এদিকে হরমুজ প্রণালি খুলে যাওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুবই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, তার আসন্ন চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি ‘বিশেষ’ এবং সম্ভবত ‘ঐতিহাসিক’ হবে। প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অপেক্ষা করছি। এ সফরে অনেক কিছু অর্জিত হবে! অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান প্রচলিত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না। তবে পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করছে। এ আইনে ‘প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত ফি নির্ধারণ করার বিষয়ে আলোচনা চলছে। তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক হবে। কোনো অবস্থাতেই শত্রুপক্ষের সামরিক জাহাজ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানায় থাকা জাহাজ এই প্রণালি দিয়ে যেতে পারবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজগুলো পূর্ব সমন্বয়ের ভিত্তিতে চলাচল করতে পারবে। ইব্রাহিম রেজায়ি বলেন, প্রণালি পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ইরান মেনে নেবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
