ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 11:53 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 June, 2026, 11:55 AM

দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১

দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় পুলিশের অভিযানে ২০০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ২২ দশমিক ০৫ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে দৌলতপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার রামচন্দ্রপুর মোল্লাপাড়া এলাকার আরশেদ আলী মোল্লার ছেলে মোঃ সুবল হোসেন (৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দৌলতপুর উপজেলা পরিষদের সামনে যাত্রী ছাউনির পাশে ওয়ালটন শোরুম সংলগ্ন পাকা সড়কে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার বাম পায়ের অ্যাংলেটের ভেতরে লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ২২ দশমিক ০৫ গ্রাম। ঘটনাস্থলেই ডিজিটাল ওজন মাপার যন্ত্রের সাহায্যে মাদকদ্রব্যের ওজন নির্ধারণ করা হয় এবং বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়। একই সঙ্গে রাসায়নিক পরীক্ষার জন্য পাঁচ পুড়িয়া হেরোইন নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির এফআইআর নম্বর-৩ এবং জিআর নম্বর-৮০।

মামলার তদন্তভার দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নুরুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status