রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বুধবার (৩ জুন ২০২৬) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
চেয়ারম্যান হস্থান্তরিত বিভাগের উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন দাপ্তরিক কাজে এলাকার উন্নয়ন মূলক প্রকল্প কর্মকান্ডে সকলের সদিচ্ছা ও সহযোগিতা নিয়ে কাজ করলে সকল বিভাগের কর্মসুচী সফলভাবে বাস্তবায়ন হবে এবং এলাকায় যে প্রতিবন্ধকতা আছে তা সমযোতার মাধ্যমে কাটিয়ে উঠে সরকারের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
জেলা পরিষদ এবং হস্তান্তরিত বিভাগের কর্মসুচী একসাথে নিবিঢ়ভাবে আগ্রহ নিয়ে বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে বর্তমান সময়ে হামের টীকা কার্যক্রম ও চিকিৎসা সেবা বাড়াতে সিভিল সার্জনকে অনুরোধ করেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী চাকমা, সদস্য দয়াল দাশ, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য মিনহাজ মুরশীদ, সদস্য লুৎফুন্নেসা বেগম, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সদস্য মো: হাবিব আজম, সদস্য ক্যওচিং মারমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।