ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘তুমি উন্মাদ, এখন সবাই তোমাকে ঘৃণা করে,’ উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 1:27 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 2 June, 2026, 1:33 PM

‘তুমি উন্মাদ, এখন সবাই তোমাকে ঘৃণা করে,’ উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে ট্রাম্প

‘তুমি উন্মাদ, এখন সবাই তোমাকে ঘৃণা করে,’ উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে ট্রাম্প

এই ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বলে গালি দেন ও অকৃতজ্ঞতার জন্য অভিযুক্ত করেন।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি নিয়ে এক উত্তপ্ত ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রেগে গিয়েছিলেন বলে খবর হয়েছে।

লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের ওই অভিযান পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে ঝুঁকিতে ফেলছে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলতে থাকলে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই প্রবল বলে সোমবার জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওই ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে বদ্ধ পাগল বলে গালি দেন ও অকৃতজ্ঞতার জন্য অভিযুক্ত করেন।

ওই ফোনালাপের বিষয়ে অবহিত এক সূত্র ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বৈরুতে আঘাত হানার ইসরায়েলি পরিকল্পনাতেও বাধা দিয়েছেন। লেবাননের রাজধানীতে বোমাবর্ষণ করার ইসরায়েলি হুমকি বিশ্বে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে তুলবে বলেও নেতানিয়াহুকে সতর্ক করেন তিনি।

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

ট্রাম্প আরও দাবি করেছেন, তিনি নেতানিয়াহুকে কারাগারে যাওয়া থেকে বাঁচানোর ক্ষেত্রে সাহায্য করেছেন। এটি দুর্নীতির অভিযোগে ইসরায়েলি নেতার বিচার চলাকালে ট্রাম্প তার প্রতি যে সমর্থন জানিয়েছিলেন এটি তার উল্লেখ।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, তুমি বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচিয়েছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে।

সূত্র জানিয়েছেন, এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর ওপর রেগে গিয়ে বলেন, তুই কী করতাছোস?

ফোনালাপের আগেই থেকেই ট্রাম্প জানতেন, হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে আর তেল আবিবের নিজেকে রক্ষা করা দরকার। কিন্তু সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প অনুভব করছিলেন নেতানিয়াহু সামঞ্জস্যহীনভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান

বৈরুতে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের স্থল অভিযানেরও বিস্তৃতি ঘটিয়েছে। খবরে প্রকাশ, লেবাননে সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধির নেতানিয়াহুর সিদ্ধান্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ঝুঁকির মুখে পড়ছে, এমনটি জানার পর ট্রাম্প ক্ষুব্ধ হন।

মার্কিন সূত্রগুলো অ্যাক্সিওসকে জানায়, ইসরায়েলি হামলায় বহু লেবাননি বেসামরিক নিহত হওয়া নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন হয়ে ছিলেন। আর হিজবুল্লাহর একজন নেতাকে হত্যার জন্য একটি পুরো ভবন উড়িয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনায়ও আপত্তি জানিয়েছিলেন তিনি।

এই ফোনালাপের পর ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানান, বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে আর হামলার পরিকল্পনা করছে না ইসরায়েল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status