ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
শহর প্রেসক্লাবে পুনরায় জিললুর সভাপতি, সম্পাদক সোহাগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 6:40 PM

শহর প্রেসক্লাবে পুনরায় জিললুর সভাপতি, সম্পাদক সোহাগ

শহর প্রেসক্লাবে পুনরায় জিললুর সভাপতি, সম্পাদক সোহাগ

বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বাৎসরিক আলোচনা সভায় সর্বসম্মতিতে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে পুনরায় সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি আমিনুল ইসলাম (ভোরের আকাশ ও দৈনিক নতুন সময়), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফির উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) ও সম্মানিত সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।

অনুষ্ঠানে তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ। জাতির বিকেক তাঁরা। তাঁদের খুরধার লিখনীর মাধ্যমে সমাজ থেকে অসত্য আর অন্যায় দূর হয়। সাংবাদিকদের কলম থামতে জানে না। ভাল-মন্দ উভয়ই তুলে ধরতে পিছুপা হোন না তাঁরা। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সত্য তুলে ধরাই তাঁদের দায়িত্ব।

আধুনিক সাংবাদিকতায় যেকোন ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে পৃথিবীব্যাপী। কোথায়, কখন কি ঘটছে তা আমরা সাংবাদিকদের বদৌলতে জানতে পারি। আমরা সচেতন হতে পারি। এজন্য সাংবাদিকদের আরো দক্ষ, ডিভাইস সচেতন এবং প্রশিক্ষণের উপরও জোর দেন তিনি।

নতুন কমিটি ঘোষণাকালে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজল হক টিকন, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, তাজ উদ্দীন, তুহিন, মানিক, রাজু, রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক ইউপি সদস্য শিপলু প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status