ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 6:39 PM

কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম। মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়েরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, মাদ্রাসা সুপার মাওলানা রিদুয়ানুল হক, বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল হক চেয়ারম্যানের সন্তান মুফিদুল হক, বাইশারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ছলিম, বিএনপি নেতা জিয়াউল হক ও মোঃ বাবর, ইউপি সদস্য আবুল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলম শাহ, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুর রহমান এবং মরহুম মনিরুল হক মনু চেয়ারম্যানের সন্তান ইয়াসির মুহাম্মদ তোহা আমানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জীবনে দাখিল পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৎ, আদর্শবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মোট ১২ জন দাখিল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকমণ্ডলী আবেগঘন বক্তব্য রাখেন এবং তাদের সফলতা কামনা করেন। অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status