|
গাজীপুরে নিখোঁজ যুবক সিমান্ত সাহা, উৎকণ্ঠায় পরিবার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে নিখোঁজ যুবক সিমান্ত সাহা, উৎকণ্ঠায় পরিবার নিখোঁজের পর থেকেই পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও পরিচিত সকলের কাছে খোঁজ নেওয়া হলেও কেউ তার সন্ধান দিতে পারেননি। এ ঘটনায় সিমান্তের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। সিমান্ত সাহার বাবা-মা দু’জনই বয়সের ভারে ন্যুব্জ এবং শারীরিকভাবে অসুস্থ। ছেলের কোনো খোঁজ না পাওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবার জানায়, তাদের শারীরিক অবস্থাও দিন দিন অবনতি হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। ![]() গাজীপুরে নিখোঁজ যুবক সিমান্ত সাহা, উৎকণ্ঠায় পরিবার এ ঘটনায় সিমান্তের বন্ধু মো. মোকরামিন বিল্লাহ রুপক গণমাধ্যম ও সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যদি কেউ সিমান্তকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে সামান্য তথ্যও জানেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।” যোগাযোগ: মো. মোকরামিন বিল্লাহ রুপক (বন্ধু) 📞 ০১৭০০-৬২৪৫৭৩ সিমান্ত সাহার বাবা 📞 ০১৯৭২-৭২৪০৯২ নিখোঁজ যুবক সিমান্ত সাহার সন্ধান পেতে সংবাদটি শেয়ার করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে নিখোঁজের স্বজনদের পক্ষ থেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
