|
মাইসছড়িতে বৈসাবি মেলার সমাপ্তি, উৎসবে মাতলো পাহাড়ি জনপদ
মাইসছড়ি বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা প্রদান
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাইসছড়িতে বৈসাবি মেলার সমাপ্তি, উৎসবে মাতলো পাহাড়ি জনপদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা । মেলায় ঐতিহ্যবাহী বলি খেলা, মহিলাদের দড়ি টানা প্রতিযোগিতা, চাকমা নৃত্য, লটারি ড্র সহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনে স্থানীয় নারী-পুরুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে। ![]() মাইসছড়িতে বৈসাবি মেলার সমাপ্তি, উৎসবে মাতলো পাহাড়ি জনপদ প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন জোরদারে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। যে কোন আয়োজনে মহালছড়ি জোন আর্থিক,নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। ![]() মাইসছড়িতে বৈসাবি মেলার সমাপ্তি, উৎসবে মাতলো পাহাড়ি জনপদ এসময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের মেজর মোঃ মিনহাজুল আবেদীন চৌধুরী, হৃদয় চাকমা, মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিন দিনব্যাপী এ বৈসাবি মেলা নানা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ ঐতিহ্যের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
