|
বাংলাদেশের বিমা খাত: মিথ বনাম বাস্তবতা
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের বিমা খাত: মিথ বনাম বাস্তবতা তবে সংশ্লিষ্টরা বলছেন, বাস্তব চিত্র এর চেয়ে ভিন্ন। অনিশ্চিত জীবনে পরিবার ও ব্যক্তির আর্থিক সুরক্ষায় বিমা একটি কার্যকর উপায়। বর্তমানে অধিকাংশ জীবন ও সাধারণ বিমা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে পলিসির শর্ত, সুবিধা ও প্রিমিয়াম সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে। ফলে গ্রাহকেরা নিজের প্রয়োজন অনুযায়ী পলিসি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ইন্স্যুরেন্স মানেই প্রতারণা এমন ধারণার পেছনে অতীতের কিছু অসাধু প্রতিষ্ঠানের ভূমিকা থাকলেও বর্তমানে দেশের বেশিরভাগ বিমা প্রতিষ্ঠান বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠান দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। বিমা কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, প্রতি বছর বিপুলসংখ্যক দাবি পরিশোধ করা হচ্ছে এবং অনেক গ্রাহক বোনাসসহ প্রাপ্য অর্থ পাচ্ছেন। বিমা দাবি কখনো পরিশোধ হয় না এমন ধারণাকেও ভুল বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা জানান, সঠিক নিয়মে পলিসি গ্রহণ, প্রিমিয়াম নিয়মিত পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে দাবি নিষ্পত্তিতে সাধারণত সমস্যা হয় না। কিছু ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি, নমিনির তথ্য ভুল থাকা বা প্রিমিয়াম বকেয়ার কারণে বিলম্ব হতে পারে। তবে বর্তমানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা অ্যাপ ব্যবহার করে দাবি দাখিল, অগ্রগতির তথ্য যাচাই এবং লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। এজেন্টদের অনিয়ম নিয়েও উদ্বেগ থাকলেও ব্যাংক ট্রান্সফার, মোবাইল আর্থিক সেবা ও অনলাইন পেমেন্ট চালুর ফলে গ্রাহকেরা এখন নিজেরাই প্রিমিয়ামের অবস্থা যাচাই করতে পারছেন। প্রিমিয়াম পরিশোধের পর এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাওয়াও এ ক্ষেত্রে স্বচ্ছতা বাড়িয়েছে। স্বাস্থ্যবিমা নিয়েও দীর্ঘদিনের ভয় কাটতে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা। ডিজিটাল সিস্টেম ও হাসপাতালের সঙ্গে চুক্তির ফলে অনেক প্রতিষ্ঠান ক্যাশলেস চিকিৎসা ও দ্রুত দাবি নিষ্পত্তির সুবিধা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিমা সম্পর্কে ভুল ধারণা একদিনে দূর হবে না। তবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নির্বাচন, পলিসির শর্ত ভালোভাবে জানা এবং নিয়ম মেনে প্রিমিয়াম পরিশোধ করলে ইন্স্যুরেন্স ব্যক্তি ও পরিবারের জন্য একটি দায়িত্বশীল ও কার্যকর আর্থিক নিরাপত্তা ব্যবস্থায় পরিণত হতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
