|
ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা লেনদেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা লেনদেন বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বেশ কিছু শেয়ার দরপতনের তালিকায় নাম লেখায়। পরে সেগুলো থেকে বেলা ১১টায় আবারও অনেকগুলো সিকিউরিটিজ দাম বাড়ার তালিকায় ফিরে আসে। প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে মোট ৩৯২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৮৭টির দাম বেড়েছে, কমেছে ৫১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট ২৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার পূর্ণ কার্যদিবসে (৪ ঘণ্টায়) এক্সচেঞ্জটিতে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
