ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:41 AM

এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১১ দলীয় জোটের  দাঁড়ি পাল্লার জনসভা রবিবার (১ ফেব্রুয়ারী) বিকাল চার ঘটিকায় স্থল ইউনিয়নের নওহাটা বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত জনসভায় সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ নুরুন নাবী সরকার, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি  ডাঃ মোফাজ্জল হোসেন , বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী প্রমূখ।

সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেন, স্থল ইউনিয়ন বাসী আপনারা সকলেই দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং  আপনাদের  উন্নয়ন সঠিক ভাবে বুঝেনিন। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানালে আপনাদের  নৌ যাতায়াত ব্যবস্থা এবং নৌপথের ইজারা শিথিল করা হবে।  যাতে করে ক্রেতা বিক্রেতা ইজারাদার উভয়ে লাভবান হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status