|
পঞ্চগড়ে নির্বাচনী ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগে থানায় জিডি ও সংবাদ সম্মেলন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে নির্বাচনী ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগে থানায় জিডি ও সংবাদ সম্মেলন অভিযোগকারী রাশেদ আলী সরকার , সাধারণ সম্পাদক , বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি- রবিবার ০১ ফেব্রুয়ারী /২৬ জিডি নং ৩৪ মূলে উল্লেখ করে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তেঁতুলিয়া থানাধীন বাংলাবান্ধা ইউনিয়নের সন্নাসীপাড়া গ্রামের তে-পথীমোড়ে একটি ব্যানার স্থাপন করা হয়। গত ৩১ শে জানুয়ারী গভীর রাতে ব্যানারটি অজ্ঞাত ব্যাক্তিবর্গ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন ষড়যন্ত্রে ব্যানার টি দাহ্য পদার্থ দিয়ে অগ্নিসংযোগ করা হয়। যা নির্বাচনী আচরণ বিধিমালায় মারাত্মক দন্ডনীয় অপরাধ। এদিকে সন্ধায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ব্যারিষ্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ব্যারিষ্টার নওফল জমির। এসময় লিখিত বক্তব্যে নওফল জমির জানান, "আমরা খুব মর্মাহত, কারণ গতকাল রাতে আমাদের দুই উপজেলায় কয়েকটি স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। এতে দাহ্য পদার্থ ব্যবহার করে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে নির্বাচনে ভিন্নমত থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু ব্যানার পুড়িয়ে দেওয়া হবে কেন? এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি।" তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আফরোজ শাহীন খসরু বলেন জিডি ব্যাপারে পুলিশ তদন্ত করবেন। তবে আমাকে লিখিত অভিযোগ দিলে আমি রিটানিং কর্মকর্তাকে জানাবো। ইতিমধ্যে বিজিবি টিম চলে এসেছে, পুলিশও মাঠে নামবে ভবিষ্যতে যে কোন অপ্রতিকর পরিস্থিতি ঠেকানোর লক্ষ্যে আমরা টহল পাটি আবশ্যিক ভাবে দেখবেন। তেঁতুলিয়া নির্বাচন জুডিশিয়ারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ বলেন জিডিটির কথা শুনেছি তবে ঘটে যাওয়া ঘটনার পর ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করা যায় না। তবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পরবর্তী ব্যবস্থা গ্রহন করতে পারবেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে ঘটতে না পারে এ ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন নির্বাচন কালীন যত অভিযোগ হবে এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়ারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘতে পারে এ ব্যাপারে এ জন্য মোবাইলটিম ২৪ ঘন্টা মাঠে আছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
