ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান বহিষ্কার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:34 AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক শুদ্ধতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিরণ দেওয়ান খাগড়াছড়ি পার্বত্য জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি টাস্কফোর্সের সাবেক প্রতিমন্ত্রী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান বহিষ্কার

দলীয় সূত্রে জানা যায়, বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি নিয়ে দলের ভেতরে প্রশ্ন ওঠে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থিতা ও সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status