ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
জামায়াতে যোগ দিলেন গাজীপুরের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:42 AM

জামায়াতে যোগ দিলেন গাজীপুরের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি

জামায়াতে যোগ দিলেন গাজীপুরের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি

গাজীপুরে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একইসাথে বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী সোহরাব উদ্দিনও আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনটি ছবিসহ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেতের ফেসবুক পোস্টে যা লিখেছেন নিচে তুলে ধরা হলো—

আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।

আজ (বুধবার) আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।

রাজনৈতিক জীবনে আমার অনেক ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status