|
এলপিজির নতুন দাম ঘোষণা আজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() এলপিজির নতুন দাম ঘোষণা আজ গতকাল রোববার বিইআরসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। সোমবার বিকেল ৩টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন নির্দেশনা প্রকাশ করা হবে। এর আগে গত ৪ জানুয়ারি সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একই সাথে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আজ সোমবারের ঘোষণার পর থেকেই নতুন এ দাম কার্যকর হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
