|
ঢাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট শনিবার (২৫ জুলাই) নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে, ঝুলছে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড। খোঁজ নিয়ে জানা যায়, কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। আবার যেসব স্টেশনে সরবরাহ রয়েছে, সেখানেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে নিয়মিত যাত্রী পরিবহনে ব্যাঘাত ঘটছে। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হওয়ায় ট্রিপ কমে যাচ্ছে, ফলে আয়ও কমে এসেছে। এদিকে, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরেই স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত গ্যাস না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
