ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 15 January, 2026, 11:31 AM

সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক

সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৩০ হাজার টাকার অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বাঘারপাড়ায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ যশোর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে প্রতারণার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করলে বাঘারপাড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন এবং একই গ্রামের মৃত নুর উদ্দিন শেখের ছেলে শেখ বিলাল হোসেন।স্থানীয় সূত্র ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, আটকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল।

সমাজসেবা কার্যালয়ের নাম ব্যবহার করে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে তারা জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা আদায় করতেন। পাঠান পাইকপাড়া গ্রামে একইভাবে টাকা আদায়ের চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই প্রতারককে হাতেনাতে আটক করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, কয়েক বছর আগেও একই ধরনের ভুয়া অনুদান ফরম দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় ছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছিল। তিনি পুনরায় সবাইকে সরকারি অনুদানের নামে অর্থ লেনদেন না করতে এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। যশোর বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সরকারি অনুদানের নামে কেউ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করে নেওয়ার জন্য সাধারণ জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status