|
পাইকগাছা থেকে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী কি মায়ের কাছে!
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
![]() পাইকগাছা থেকে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী কি মায়ের কাছে! তবে খোঁজ নিয়ে জানা গেছে, পিতা ও মায়ের মধ্যে সাংসারিক জীবনের অশান্তির জন্য মা সুমি ঢাকায় গার্মেন্টসে কর্মরত রয়েছেন। মায়ের কাছে যেতে পারেন মেয়ে সানজিদা। তবে মায়ের কাছে গিয়েছে কিনা জানতে চাইলে মা সুমি অস্বীকার করেন। এলাকাবাসী জানান, বিষয়টি তদন্ত করলে বেরিয়ে আসতে পারে। এ বিষয়ে পাইকগাছা থানার এসআই (নিরস্ত্র) মো. আছলাম আলী শেখ সাংবাদিকদের জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে বলে জানান তিনি। ০১৭০৯০৯৩৫৪০এ ঘটনায় এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে। শিশুটির কেউ সন্ধান পেলে দাদা বজলুর রহমানের সাথে মোবাইল ০১৭০৯০৯৩৫৪০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
