ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 15 January, 2026, 11:16 AM

যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক

যশো‌রে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রো‌হিঙ্গা নারী আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্র জানায়, সকাল ৭টা ২০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’এর সামনে উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সকিনা আক্তার (৩০) এবং শুকুতারা (২০)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মধ্যে একটির কাছে ৬ হাজার ও অপরটির কাছে ৮ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদককারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status