ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সুরভীর মামলা তদন্তে ত্রুটি পেলে ব্যবস্থার নির্দেশ আদালতের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:38 PM

সুরভীর মামলা তদন্তে ত্রুটি পেলে ব্যবস্থার নির্দেশ আদালতের

সুরভীর মামলা তদন্তে ত্রুটি পেলে ব্যবস্থার নির্দেশ আদালতের

জুলাই আন্দোলনকারী তাহরিমা জান্নাত সুরভীর মামলা তদন্তে তদন্ত কর্মকর্তার অনিয়ম রয়েছে কিনা, সেটি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদী বৃহস্পতিবার (৮জানুয়ারি) এ আদেশ দেন।

এদিন বিকালেই গাজীপুরের পুলিশ সুপার বরাবর এ সংক্রান্ত লিখিত নির্দেশনা পাঠানো হয় বলে জানান কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন।

সম্প্রতি সুরভীর রিমান্ড আদেশ ও পরবর্তীতে জামিন নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে তদন্ত কর্মকর্তার অনিয়ম খুঁজে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গাজীপুরে সুরভীকে গত ২৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। ২৮ ডিসেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

এরপর ৫ জানুয়ারি শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভীর জন্মসনদ ছড়িয়ে পড়লে তার বয়স নিয়ে আলোচনা শুরু হয়।

এরপর রিভিশন আবেদন করা হলে আদালত রিমান্ড আদেশ বাতিল করে সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

গাজীপুর জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির এসআই ওমর ফারুকের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status