ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
এনসিপি সদস্যের বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিক রুবেলের বাইক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:42 PM

এনসিপি সদস্যের বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিক রুবেলের বাইক

এনসিপি সদস্যের বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিক রুবেলের বাইক

গাজীপুরে এনসিপি সদস্যের ছিনতাই হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দুপুরে ক্রেতার ছদ্মবেশে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার যৌগীতলা থেকে এনসিপি নেতা হাবিবুরের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। মোটরসাইকেল ছিনতাই করার সময় অপরাধীরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে জানায় ভূক্তভূগী।

মোটরসাইকেল ছিনতাইয়ের পর গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মটরসািকেলটি উদ্ধার এবং আসামী গ্রেফতার ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সাহায়তায় শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগরীর দক্ষিণক্ষাণ থানাধীন আশকোনা এলাকা থেকে লুকানো অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছেন।

গাজীপুর জিএমপি পুলিশ জানায়, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই আসামী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, এনসিপি নেতার মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হলেও, গাজীপুরে কর্মরত সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুনায়েদ আহমেদ রুবেলের চুরি হওয়া বাজাজ ব্র্যান্ডের ১৫০ সিসি মোটরসাইকেলটি দুই মাস পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি কোন সংস্থা। গত দুই মাস পূর্বে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে তার মোটরসাইকেলটি নিজ বাসার সামনে থেকে চুরি হয়। পরে তিনি মহানগরীর সদর থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন করেন। সরেজমিনে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকেও এতে মিলেছে শুধু আশ্বাস।

সাংবাদিক জুনায়েদ আহমেদ রুবেল ও তার সহকর্মীরা চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সহযোগিতা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলটি উদ্ধার না হওয়ায় তিনি বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকেও অবহিত করেন মহানগর পুলিশের উর্ধ্বতনদের সম্মূখে প্রকাশ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা জিএমপি পুলিশকে মৌখিকভাবে মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ দিয়ে বিষয়টি তাকে অবগত করতেও বলেন।

গাজীপুরের সাংবাদিক সমাজ স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, প্রায় দুই মাস আগে চুরি হওয়া সাংবাদিক জুনায়েদ আহমেদ রুবেলের মোটরসাইকেলটি দ্রুত সময়ে মধ্যে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status