ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আকাশ গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:36 PM

যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আকাশ গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আকাশ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ আকাশ (২৮) নামের এক সন্ত্রাসী যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে একটি আভিযানিক দল এবং র‍্যাব পোড়াবাড়ীর একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে আকাশকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

এসময় জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন।
আটক আকাশের বাড়ি উপজেলার মাওনা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‍্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক তদন্ত শেষে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, আকাশের বিরুদ্ধে ইতোপূর্বে ডাকাতি ও মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,“আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status