ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
হোমনা–তিতাসবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানালেন মতিন খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 January, 2026, 12:25 PM

হোমনা–তিতাসবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানালেন মতিন খান

হোমনা–তিতাসবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানালেন মতিন খান

কুমিল্লা–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান হোমনা ও তিতাস উপজেলার জনগণকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কুমিল্লা–১ ও কুমিল্লা–২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের সাম্প্রতিক আদেশকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ, উৎকণ্ঠা ও নানা জল্পনা–কল্পনার মধ্যে তিনি এই আহ্বান জানান।

গত বৃহস্পতিবার হোমনা–মেঘনা আসনকে একত্রিত করে কুমিল্লা–২ ঘোষণা করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত বর্তমান কুমিল্লা–১ ও কুমিল্লা–২ আসনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে দাউদকান্দি বাদ দিয়ে পুনরায় মেঘনার সঙ্গে হোমনাকে একত্রিত করে কুমিল্লা–২ নির্বাচনী আসন ঘোষণার নির্দেশ দেন আদালত। এ আদেশ প্রকাশের পর সংশ্লিষ্ট দুই আসনের জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই আসন দুটি নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার মানুষ চরমভাবে ক্ষুব্ধ। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ, গণশুনানি ও চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে সম্প্রতি যে গেজেট প্রকাশ করা হয়েছে, তার ভিত্তিতেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সব প্রার্থীর প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল।

এমন পরিস্থিতিতে হঠাৎ করে হাইকোর্টের আদেশে কুমিল্লা–১ ও ২ আসনের নির্বাচন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে স্থানীয়রা মনে করছেন। অভিযোগ উঠেছে, কুমিল্লা–২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভূইঁয়ার উদ্যোগেই এই আইনি প্রক্রিয়া শুরু হয়, যা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এলাকাবাসীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে কুমিল্লা–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তাঁর ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, হাইকোর্টের রায়টি চূড়ান্ত নয়। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আপিলের সুযোগ রয়েছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তারা।

এদিকে কুমিল্লা–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আ. মতিন খান বলেন, হোমনা–তিতাসবাসীর অধিকার প্রতিষ্ঠায় কুমিল্লা–২ আসন বহাল রাখার আইনি লড়াই চলমান থাকবে। তিনি হাইকোর্টের আদেশকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে বলেন, চেম্বার আদালতে আপিল করা হবে। এ সময় তিনি এলাকাবাসীকে সংঘবদ্ধ থাকার পাশাপাশি ধৈর্য ও শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status