ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিশ্ব ও এশিয়াসেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 January, 2026, 9:02 PM

বিশ্ব ও এশিয়াসেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল

বিশ্ব ও এশিয়াসেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল

ইন্টারন্যাশনাল প্রাইমারি (আইপি) পরীক্ষায় বিশ্বসেরা, এশিয়াসেরা ও দেশসেরা নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জে অবস্থিত স্কুল ক্যাম্পাসে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত গ্রুপ, ক্রাউন সিমেন্ট গ্রুপ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার। এছাড়াও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক এবং বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন (অব.)। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যকে তাদের নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতার ফল বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও শিক্ষাগত উৎকর্ষ নিশ্চিত করতে বিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলমগীর কবির তাঁর বক্তব্যে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের মূল মূল্যবোধ—সততা, শৃঙ্খলা, মর্যাদা, সৌজন্য ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক তৈরির একটি সমন্বিত প্রক্রিয়া।

প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বড় স্বপ্ন দেখা, নৈতিক মূল্যবোধ ধারণ করা এবং দেশের কল্যাণে অবদান রাখাই প্রকৃত সাফল্যের পথ। তিনি কারিগরি দক্ষতা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক শিক্ষার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি অধ্যাপক নাজমুন নাহার বিদ্যালয়ের সুশৃঙ্খল ও মানসম্মত একাডেমিক পরিবেশের প্রশংসা করে বলেন, এমন পরিবেশ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষকদের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status