ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মো. সিয়াম হোসেন, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 5 January, 2026, 7:36 PM

এনায়েতপুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এনায়েতপুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এনায়েতপুর হাট চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা সরকার, জেলা বিএনপির উপদেষ্টা আঃ সালাম, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ খালেক, আবু সালেহ আহম্মেদ জামিল, লিয়াকত হোসেন লাবু, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল্লেক চাঁন সরকার, থানা কৃষকদলের সাবেক সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ ও সাধারণ সম্পাদক মুক্তার হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ইমন ও যুগ্ম আহ্বায়ক সোনাউল্লা সরকার, থানা শ্রমিকদলের সভাপতি সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল সরকার, মৎস্যজীবী দলের জেলা প্রচার সম্পাদক রবিউল ইসলাম সরকার, খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম হোসেন গোলাফ ও সদস্যসচিব নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী জয় সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

দোয়া মাহফিলটি সুশৃঙ্খলভাবে আয়োজন ও সার্বিক সহযোগিতা করেন খুকনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিল সরকার। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status