|
নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ২
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন
|
![]() নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ২ বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন,সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সালমান হোসেন সিয়াম,ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী ইমাম হোসেন। কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতে-নাতে নকলসহ আটক করেন। পরে বিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই দুই পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এ সময় নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন। মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন কর্মকর্তা হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
