ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীতে প্রকল্পের তথ্য দিতে ঠিকাদারের অনুমতি চাইলেন উপ-সহকারী প্রকৌশলী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 9:36 PM

শ্রীবরদীতে প্রকল্পের তথ্য দিতে ঠিকাদারের অনুমতি চাইলেন উপ-সহকারী প্রকৌশলী

শ্রীবরদীতে প্রকল্পের তথ্য দিতে ঠিকাদারের অনুমতি চাইলেন উপ-সহকারী প্রকৌশলী

উনারা এস্টিমেট চেয়ে আবেদন করতেছে আপনাদের তো আপত্তি নাই" ঠিকাদারের কাছে এভাবেই অনুমতি নিলেন শ্রীবরদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ কামাল। শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলমান কাজসমূহের তথ্য চাইলে উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ কামাল সাংবাদিকদের সামনে নিজ অফিসে বসে একজন ঠিকাদারের কাছে এভাবেই অনুমতি নেন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপ-সহকারী প্রকৌশলীর নিজ কক্ষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

জানা যায়, সম্প্রতি উপজেলা এলজিইডি অফিসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কিছু কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। লটারির মাধ্যমে বিজয়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে কাজগুলো বাস্তবায়ন করছে। সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য চাইলে উপজেলা প্রকৌশলী গণমাধ্যম কর্মীদের তথ্য প্রাপ্তির আবেদনের মাধ্যমে তথ্য চাইতে বলেন। 

উপজেলা প্রকৌশলী কার্যালয়ে না থাকায় উপ-সহকারী প্রকৌশলীর কক্ষে বসে তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণের সময় স্থানীয় একজন ঠিকাদার সেখানে আসলে মো. শাহ কামাল গণমাধ্যম কর্মীদের সামনে ঠিকাদারের কাছে অনুমতি চেয়ে কথাগুলো বলেছেন।

এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ কামাল মুঠোফোনে জানান, 'আপনি অফিসে আসেন কথা বলতেছি।' 

তথ্য দিতে উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ কামাল ঠিকাদারের কাছে অনুমতি চাইতে পারেন কিনা তা জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, 'ঠিকাদারের অনুমতি লাগবে না। তিনি হয়তবা নিয়মটি জানেন না।'

তিনি আরও বলেন, 'এত প্যাঁচানোর দরকার নেই। তথ্য অধিকার আইনের ফরম কিনে নিয়মানুযায়ী আবেদন করেন।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status