ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বাঘাইছড়িতে ২৭ বিজিবি ব্যাটালিয়নের রিভার ঘাট পোস্টে নবনির্মিত সৈনিক লাইনের শুভ উদ্বোধন
রুপম চাকমা ,বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 7 May, 2026, 7:52 PM

বাঘাইছড়িতে ২৭ বিজিবি ব্যাটালিয়নের রিভার ঘাট পোস্টে নবনির্মিত সৈনিক লাইনের শুভ উদ্বোধন

বাঘাইছড়িতে ২৭ বিজিবি ব্যাটালিয়নের রিভার ঘাট পোস্টে নবনির্মিত সৈনিক লাইনের শুভ উদ্বোধন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ২৭ বিজিবির রিভার ঘাট পোষ্টে নবনির্মিত সৈনিক লাইনের শুভ উদ্বোধন করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোন  

 বৃহস্পতিবার ৭ মে  দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনটির উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে নবনির্মিত সৈনিক লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আধুনিক ও উন্নত আবাসন ব্যবস্থা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

নতুন সৈনিক লাইন নির্মাণের ফলে রিভার ঘাট পোস্টে কর্মরত সদস্যদের আবাসন সুবিধা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status