|
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে:পানিসম্পদ মন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে:পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন এ্যানি বলেন, ভবিষ্যতে খালগুলোর নাব্যতা ও সেচ ব্যবস্থা সচল রাখতে, সাধারণ মানুষের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য ডাকাতিয়া নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ।মন্ত্রী বলেন, মরা নদী ও খালগুলো কীভাবে পুনরায় সচল ও জীবন্ত করা যায়, সেটি গুরুত্বসহ দেখতে হবে। যেখানে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে কিংবা চর পড়ে গেছে, সেসব স্থানে খননের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। জনস্বার্থে যা প্রয়োজন, তা নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেব। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে আন্দোলন বিপ্লব গড়ে তুলেছিলেন তারই পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মরা খাল গুলো শোনানের উদ্যোগ নিয়েছেন। আগামী পাঁচ বছরে হাজার কিলোমিটারের বেশি কাল পুনঃখনন করা হবে। এ খাল খননের মাধ্যমে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি পাবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
