ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত
জোবায়ের সোহাগ
প্রকাশ: Thursday, 25 June, 2026, 12:53 PM

শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত

শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত

শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসে থাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) আট সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও ডিবি পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার বা নির্মাণ কাজের সামগ্রী রাস্তার একটি বিশাল অংশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছিল। রাতের অন্ধকারে কোনো প্রকার সতর্কীকরণ চিহ্ন ছাড়াই রাস্তার ওপর এই সামগ্রী রাখার ফলে যান চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে। ঘটনার সময় ডিবি পুলিশের গাড়িটি নিয়মিত দায়িত্ব পালন শেষে ফিরছিল।

বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা রাস্তার ওপর থাকা প্রতিবন্ধকতা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ডিবি পুলিশের গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডিবির ব্যবহৃত মাইক্রোবাসটি উল্টে যায়। গাড়ির ভেতরে থাকা আরোহীরা আহত হন। 

জেলা ডিবির ওসি রেজাউল ইসলাম খান বলেন, সড়কের ওপর অপরিকল্পিতভাবে কনস্ট্রাকশন কাজের সামগ্রী স্তূপ করে রাখার কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে এই প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করে এবং গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। আহত পুলিশ সদস্যদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status