ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতির অভিযোগে আটক ১
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Thursday, 7 May, 2026, 7:38 PM

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতির অভিযোগে আটক ১

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতির অভিযোগে আটক ১

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম নাইমুল হক। তিনি বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

আজ পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লক্ষ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই (Verify) করার সময় জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন।

প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত নাইমুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর জানান প্রতারক যুবকটি আমাদের শাখায় দেড় লক্ষ টাকার একটি ভাউচার জমা দিয়েছিল। আমাদের অফিসার ভাউচারটি যাচাই করার সময় বুঝতে পারেন এটি জাল। তাৎক্ষণিকভাবে প্রতারকটি পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। আমরা সাথে সাথেই পাইকগাছা থানা পুলিশকে খবর দেই।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ওসি গোলাম কিবরিয়া জানান , এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status