ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বাউফলে ব্র্যাকের উদ্যোগে ১০০ কৃষকের মাঝে উন্নতমানের বীজ বিতরণ
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Thursday, 7 May, 2026, 7:36 PM

বাউফলে ব্র্যাকের উদ্যোগে ১০০ কৃষকের মাঝে উন্নতমানের বীজ বিতরণ

বাউফলে ব্র্যাকের উদ্যোগে ১০০ কৃষকের মাঝে উন্নতমানের বীজ বিতরণ

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টায় বাউফল উপজেলা ব্র্যাক এলাকা অফিসে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল আলম, উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার দেবনাথ, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) শাহিন হোসেন, শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আজমল হোসেনসহ বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের আমন ধান ‘মুক্তি-১’সহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি আমন ধানের বীজ ছাড়াও বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১৩ প্রকারের সবজি বীজ দেওয়া হয়।

এ সময় এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন হবে।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগী কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status