|
রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
আসাদুর রহমান,রাজারহাট ,কুড়িগ্রাম
|
![]() রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত জানা যায়, ২ মে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে আশরাফুল হক বিপুলকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং নাঈম ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিট দেয়া হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাজারহাট উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নবগঠিত জেলা কমিটির মাধ্যমে রাজারহাট উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও বেগবান হবে। তারা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সু-যোগ্য তারেক সন্তান তারেক রহমানের মত সর্বদা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করতে পারেন এবং সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অপকর্ম দূরীকরণে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
