|
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার-৯
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার-৯ গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে মিছিল এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক আইনী পদক্ষেপের অংশ হিসেনে এ ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, তাঁর (থানার ওসি)'র নেতৃত্বে এসআই কায়সার ও এসআই কাজল-সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে (মহল্লার সড়ক) অভিযান পরিচালনা করে এবং মিছিলকারীদের থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিক রবিন সরদার কে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ওসি মোঃ আমিনুল ইসলাম প্রতিবেদককে আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ওসি নতুন সময়কে এও নিশ্চিত করেছেন যে, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাশত করবে না পুলিশ। স্থানীয় অনেকের ধারনা পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এমনটি মতামত সমাজের অনেকের। প্রসংঙ্গত, এর আগে রোববার একটি ফেসবুক আইডি থেকে ছাত্রলীগের সমর্থনে প্রায় সারে ১২মিনিটের একটি লাইভ ভিডিও সপ্রচার করা হয়। ভিডিওতে দেখা যায় মিছিলের সামনের সারিতে শিশুদের নিয়ে নগরীর সদর থানার আওতাধীন এলাকার বিভিন্ন মহল্লায় কে বলেরে 'মুজিব নাই' 'মুজিব' আমার চেতনা এমন নানা স্লোগানে মিছিল করে সংগঠনের নেতাকর্মী সমর্থকদের অর্ধ্বশত নেতাকর্মীরা। পরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলিতে কয়েক মিনিট বক্তব্য দেন ছাত্রলীগের ভাওয়াল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দাবিদার এক স্থানীয় নেতা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
