|
নাঙ্গলকোটে বিরোধের জেরে হামলা, হত্যার হুমকি
ত্বোহা হাসান ভূইয়া স্বাধীন ,নাঙ্গলকোট,কুমিল্লা
|
![]() নাঙ্গলকোটে বিরোধের জেরে হামলা, হত্যার হুমকি সৈয়দ আহম্মেদের মামলার প্রেক্ষিতে আদালত জমিটিতে ১৪৫ ধারা জারি করলেও তা মানছেনা প্রতিপক্ষ গান্দাছি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর, মৃত রমিজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া, হেলাল মিয়া, মনজু বেগম, হাসিনা বেগম, মৃত আবুল হাশেমের ছেলে আব্দুর রাজ্জাক, আবুল কাশেমের ছেলে লিটন, মামুন মিয়া, মৃত মক্রম আলীর ছেলে আবুল বাশার, জাফর আহম্মেদ। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জমিটি দখল করে খড়ের গাদা ও পিলার স্থাপন করে। এসময় সৈয়দ আহমেদ, নজির আহমেদ, ছালেহ আহম্মেদ ও তাদের পরিবার বাধা দিলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় ও হত্যার হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী সৈয়দ আহমেদ বলেন, আমার পিতা মরহুম মোকসেদ আলী একই বাড়ির মক্রম আলী থেকে ১৯৭২ সালে ৫২ শতক জমি ক্রয় করে। জমিটিতে আমরা ৫৪ বছর দখল থাকার পর এখন বিক্রেতা মক্রম আলীর ওয়ারিশগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমাদের উপর হামলা করে এবং হত্যার হুমকি দেয়। এ বিষয়ে জানতে প্রতিপক্ষের বাড়িতে গেলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে বিবাদমান সম্পত্তিতেসকল কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দিয়েছি এবং উভয় পক্ষকে তাদের কাগজপত্র আদালতের কাছে উপস্থাপন করতে বলেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
