|
রুমায় মতবিনিময় সভা
পানি, শিক্ষা ও স্বাস্থ্য সংকট সমাধানে জোর দিলেন এমপি
অংবাচিং মারমা ,রুমা
|
![]() পানি, শিক্ষা ও স্বাস্থ্য সংকট সমাধানে জোর দিলেন এমপি আজ বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপি। ![]() পানি, শিক্ষা ও স্বাস্থ্য সংকট সমাধানে জোর দিলেন এমপি সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় হেডম্যান,কারবারি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট,শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পাহাড়ি এলাকার টেকসই উন্নয়নের জন্য পানি সমস্যা সমাধান এখন সময়ের দাবি। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাহাড়ি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করতে সকল শিক্ষককে প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এখানে পালাক্রমে বা দায়িত্ব ভাগ করে ক্লাস নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ উপকার নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি অপরিহার্য। সভায় অংশগ্রহণকারী স্থানীয় প্রতিনিধিরা তাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন,যা সরকারি কর্মকর্তাদের সামনে পরিস্থিতির প্রকৃত চিত্র স্পষ্টভাবে উপস্থাপন করে। কর্মকর্তারা এসব সমস্যা গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই মতবিনিময় সভা রুমা উপজেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা,আজকের এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি জনপদের দীর্ঘদিনের সমস্যা নিরসনে দৃশ্যমান অগ্রগতি আসবে এবং বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
