ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
অফিসে যাওয়ার সময় শিশুর কান্নাকাটি, পরিস্থিতি সামলাতে নিতে পারেন যে কৌশল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 January, 2026, 5:08 PM

অফিসে যাওয়ার সময় শিশুর কান্নাকাটি, পরিস্থিতি সামলাতে নিতে পারেন যে কৌশল

অফিসে যাওয়ার সময় শিশুর কান্নাকাটি, পরিস্থিতি সামলাতে নিতে পারেন যে কৌশল

বর্তমান সময়ে অধিকাংশ বাবা-মাকেই ঘরের পাশাপাশি অফিসের দায়িত্ব সামলাতে হয়। কিন্তু কর্মস্থলে যাওয়ার সময় ছোট শিশুকে ঘরে রেখে আসা অনেক বাবা-মায়ের জন্যই মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষ করে বাবা-মাকে তৈরি হতে দেখলে বা ঘর থেকে বের হতে দেখলে শিশুর কান্নাকাটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুর এই আচরণকে বলা হয় ‘সেপারেশন অ্যাংজাইটি’।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সহজ কিছু কৌশল অবলম্বন করলে এই সমস্যার সমাধান করা সম্ভব।

শিশুর মানসিক অস্থিরতা কমাতে রুটিনমাফিক চলা খুবই জরুরি। প্রতিদিন আপনি কতটুকু সময় শিশুর সঙ্গে কাটাতে পারবেন, তার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। শিশু যখন জানতে পারবে আপনি কখন ফিরবেন বা কখন তার সঙ্গে সময় কাটাবেন, তখন তার উদ্বেগ অনেকটাই কমে আসবে।

ঘর থেকে বের হওয়ার সময় অযথা দেরি না করে নির্দিষ্ট সময়ে শিশুকে বিদায় জানিয়ে বের হয়ে যাওয়া উচিত। বিদায় জানানোর প্রক্রিয়া দীর্ঘ করলে শিশুর মনে ভয় ও উদ্বেগ বাড়ে, যা তাকে আরও বেশি কান্নাকাটির দিকে ঠেলে দেয়।

অনেক সময় শিশু কান্নাকাটি করবে ভেবে বাবা-মা তাকে না জানিয়ে বা লুকিয়ে ঘর থেকে বের হয়ে যান। বিশেষজ্ঞদের মতে, এটি করা একদমই উচিত নয়। এতে শিশুর মনে সন্দেহ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। আপনি চোখের আড়াল হলেই সে মনে করতে পারে আপনি হয়তো চিরতরে চলে গেছেন। এর বদলে শিশু কান্নাকাটি করলেও তাকে বিদায় জানিয়ে যাওয়া ভালো।

পাশাপাশি শিশুর অনুপস্থিতিতে তাকে আগলে রাখার জন্য এমন একজন বিশ্বস্ত দেখভালকারী প্রয়োজন, যার সঙ্গে শিশুর সুসম্পর্ক রয়েছে। দেখভালকারীর সঙ্গে শিশুর সখ্যতা তৈরি হলে আপনার অনুপস্থিতি সে সহজেই মেনে নিতে শিখবে।

কর্মব্যস্ততার মাঝেও সুযোগ পেলে অফিস থেকে শিশুকে ফোন বা ভিডিও কল করা যেতে পারে। ভিডিও কলে আপনি কোথায় আছেন তা দেখালে শিশু অনেকটা আশ্বস্ত হয়।

এছাড়া ছুটির দিনগুলোতে শিশুর সঙ্গে গুণগত সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু একটু বড় হলে তাকে বুঝিয়ে বলুন যে কাজের প্রয়োজনে আপনাকে বাইরে যেতে হলেও দিনশেষে আপনি তার কাছেই ফিরে আসবেন।

সপ্তাহের অন্য দিনগুলোর ব্যস্ততা পুষিয়ে দিতে ছুটির দিনগুলোতে শিশুকে পর্যাপ্ত সময় ও ভালোবাসা দিলে তার মধ্যকার সেপারেশন অ্যাংজাইটি ধীরে ধীরে কেটে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status