ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 January, 2026, 5:20 PM

স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

প্রযুক্তি খাতের পেশাজীবীদের অংশগ্রহণে ২–৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রযুক্তি অঙ্গনের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সুস্থ বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

টি-১০ ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো—র‍্যাপিড রেন্জার্স, ব্লেজ ওয়ারিওর্স, জিরো ডাউনটাইম, ডিজাস্টার রিকভারি, সিকিউর নেটওয়ার্ক এবং ভ্যানগার্ড স্কোয়াড। প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর মধ্য দিয়ে পুরো আয়োজনটি দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞদের দল সিকিউর নেটওয়ার্ক। রানার-আপ হয় কর্পোরেট সেলস এক্সপার্টদের দল র‍্যাপিড রেন্জার্স।

৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status