ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর পৌর বিএনপির দোয়া ও মোনাজাত
আলতাফ হোসেন, অনিক
প্রকাশ: Monday, 5 January, 2026, 11:03 AM

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর পৌর বিএনপির দোয়া ও মোনাজাত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর পৌর বিএনপির দোয়া ও মোনাজাত

বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের উজিরপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে শনিবার (৪ জানুয়ারি) রাতে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু–এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম খান মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, আপোষহীন নেতৃত্ব, সততা ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।” বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

আলোচনা শেষে মরহুমা দেশনেত্রীর রুহের মাগফিরাত, তাঁর কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘক্ষণ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং তাঁর দেখানো পথেই বিএনপি আগামীর গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status