ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
শেরপুর-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র সংগ্রহ
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Thursday, 25 December, 2025, 12:03 PM

শেরপুর-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র সংগ্রহ

শেরপুর-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র সংগ্রহ

শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) সংসদীয় আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ বাদশা আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।


মনোনয়নপত্র সংগ্রহের সময় আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ বাদশা বলেন, শেরপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। তিনি আরও বলেন, আদর্শনির্ভর রাজনীতি ও নৈতিক নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ঈগল প্রতীকের পক্ষে রায় দেবেন।

দলীয় সূত্র জানায়, শেরপুর-২ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে নির্বাচনী তৎপরতা নতুন গতি পেয়েছে। সামনে গণসংযোগ, পথসভা ও সাংগঠনিক সভার মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status