ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 1:25 PM

গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ

গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ

গাজীপুর মহানগরীর সদর থানার দাক্ষিনখান মধ্যপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ, মদ তৈরির কাঁচামাল (ওয়াশ) ও উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় রোববার (১২ জুলাই) রাত পৌঁনে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলাম ও এসআই মো. শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাখিনখান মধ্যপাড়ায় একটি টিনশেড ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় চোলাই মদ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে ১২টি পাঁচ লিটারের বোতলে সংরক্ষিত মোট ৬০ লিটার দেশীয় চোলাই মদ, ২৯টি বড় ড্রামে রাখা প্রায় ১ হাজার ৪৫০ লিটার মদ তৈরির তরল উপকরণ (ওয়াশ) এবং মদ উৎপাদনের কাজে ব্যবহৃত দুটি স্টেইনলেস স্টিলের বিশেষ ট্যাংক জব্দ করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা মো. কামরুজ্জামান মিরাজ (৩৩) ও মো. রুবেল মিয়া (৩৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান ওই এলাকায় আ'লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি। এছাড়া যুব ও ক্রিড়া বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবন রয়েছে।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় মাদক উৎপাদন, বিপণন ও কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status