|
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা এর আগে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দিলে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে কয়েক ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি অব্যাহত রাখে। হঠাৎ কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি। বিশেষ করে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করার পাশাপাশি শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন এবং বাস মালিক সমিতির একজন করে প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। তবে এই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের একটি অংশ আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মবিরতির ডাক দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত সমাধান হলে বাস চলাচল স্বাভাবিক হবে এবং যাত্রীদের দুর্ভোগ কমবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
