ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 25 December, 2025, 12:04 PM

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত আজ অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status